আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় চুরির ঘটনায় পুলিশের এসআইকে রিমাণ্ডে

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উৎপল কুমার দাস নামে পুলিশের এক এস আইকে রিমাণ্ডে নেয়া হয়েছে।

তিনি মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

বুধবার দুপুরে মাগুরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন তার প্রাইভেট কারটি গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্পে রেখে বাড়িতে যান। কিন্তু পরদিন সকালে তিনি সেখানে প্রাইভেটকারটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোরের কোতোয়ালি থানাধীন লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে আসামি উৎপল কুমার দাস গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। কিন্তু উৎপল কুমার দাস তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এরই এক পর্যায়ে বাদীর লোকজন সন্ধ্যা ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি গাড়িসহ উৎপল কুমার দাসকে শালিখা থানায় হস্তান্তর করেন। এ ঘটনার পর উৎপল কুমার দাস ও অজ্ঞাতদের নামে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology