আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় কবি ফররুখ আহমেদের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত 

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রথম বারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবির বাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়। 

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিতে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদের, নাকোল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, নাকোল ফাড়ির ইনচার্জ দেবব্রতসহ অন্যরা। 

এর আগে কবি  ফররুখ আহমেদের বাড়িতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে কবিকে শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology