আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় বাজার তদারকিতে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

মাগুরা প্রতিদিন: মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকিতে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার শহরের নতুন ও পুরাতন বাজারের মাছ, মাংস, ডিম, চাউল এবং কাঁচা তরকারির দোকানগুলোতে গিয়ে তারা বিভিন্ন পণ্যের দামের ভারসাম্য বজায় রাখা এবং মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে অনুরোধ করেন।

লেখাপড়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণসহ সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

মাগুরা বাজার কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররা যে ভূমিকা রাখছেন এজন্য তাদেরকে স্যালুট জানাই। আমরাও ব্যবসায়ীরাও তাদেরকে সহযোগিতা করতে চাই।

বাজার তদারকিতে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র তাসলিম হাসান তামিম বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ তৈরীর সহায়ক হিসেবে কাজ করছি। সাধারণ মানুষ বিষয়টি উপলব্ধির পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেষ্ট থাকলে বৈষম্য কমে আসবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology