আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি, মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের ভায়নার মোড় থেকে দিবসটি উপলক্ষে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে আইডিইবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

আইডিইবি’র মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology