আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৩

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

আ’লীগের ভোটারদেরকেও টানতে হবে-সাবেক এমপি কাজী কামাল

মাগুরা প্রতিদিন: আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীকে পরাজিত করে নিজেদের বিজয় লাভের জন্যে আওয়ামী লীগের ভোটারদেরকেও দলে ভিড়ানোর নির্দেশ দিয়েছেন জিকিউ গ্রুপের কর্ণধর বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

ওয়ান ইলেভেনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একই মামলায় কারবরণকারী নেতা কাজী সালিমুল হক কামাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাদের প্রতি এই নির্দেশ দেন।

এর আগে কারামুক্তি উপলক্ষে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি কাজী কামাল বলেন, মাগুরায় বিএনপি আমার নিজের হাতে গড়া সন্তানের মতো। এখানে কোনো গ্রুপিং চাই না। আমরা কোনো গ্রুপ করবোই না। বরং অন্যান্য দলের যে সমস্ত লোকজন আছে তাদেরকে আমাদের দলে আনতে হবে। দলের লোক বৃদ্ধি করতে হবে। অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন দলে নেওয়া যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা তো ভোট দেবে। কিন্তু কাকে দেবে? তারা যদি আমাদের বিপক্ষে ভোট দেয় তাহলে আমাদের জয়লাভ করতে কষ্ট হবে। তাদেরকেও দলে টানতে হবে। দল বড় করতে হবে। দলের সাপোর্টার বাড়াতে হবে।

দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি’র সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

তিনি দলের মধ্যে গ্রুপিং সৃষ্টির জন্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেন।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, নিতাই রায় চৌধুরী জাতীয়পার্টি থেকে বিএনপিতে এসেছেন। আমি ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই-সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে যিনি ওয়ান ইলেভেনে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে জেলখানায় ভরতে চেয়েছিলেন। দলের কেউ আমার সাথে না থাকলেও আমি একাই আমার নেত্রীর পক্ষে তার বিরুদ্ধে থাকবো।

গণসংবর্ধনা সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ আরো অনেকে বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology