আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

আইন মন্ত্রণালয়ের নতুন সচিব মাগুরার লিয়াকত আলি মোল্লা

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান মো. লিয়াকত আলি মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. লিয়াকত আলি মোল্লা এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে
মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এতে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology