আজ, রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২০

ব্রেকিং নিউজ :
দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি শ্রীপুরে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম

মাগুরায় বড়দিন উদযাপনে প্রশাসনের গির্জা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

মাগুরা প্রতিদিন : খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উৎসবে অংশ নেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার মাগুরা শহরের দরিমাগুরা গির্জা ও নিজনান্দুয়ালি ব্যাপটিস্ট চার্চসহ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ে ধর্মীয় ও আনন্দঘন নানা আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসব উপাসনালয় পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় অতিথিদ্বয় বড়দিনের উৎসবে অংশ নিয়ে সকলের সঙ্গে কেক কাটেন এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন।

বড়দিনের এই আয়োজনে খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাগুরায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology