আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ ১৯ প্রার্থি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার চার উপজেলায় আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজণৈতিক দলের মোট ১৯ প্রার্থি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থি আবু নাসির বাবলু। এছাড়া জাতীয় পার্টি প্রার্থি অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগের মীর আবদুল কুদ্দুস, জাসদের এটিএম মহব্বত আলি এবং ইসলামী ঐক্যজোটের কাজী নিজামুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শ্রীপুর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পঙ্কজ কুমার সাহা। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা মিয়া মাহমুদুল গণি শাহিন, খাইরুল আলম এবং ইসলামী ঐক্যজোট মোঃ মজিবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মহম্মদপুর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থি হিসেবে অ্যাডভোকেট আব্দুল মান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা আবু আবদুল্লাহ হেল কাফি, মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক এবং যুবলীগ নেতা কে এম ফারুকুজ্জামান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু স্বতন্ত্র প্রার্থি হিসেবে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শালিখা উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থি শ্যামল কুমার দে এবংস্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা অ্যাড. কামাল হোসেন, আমিনুর বিশ্বাস, মোজাম্মেল হক, আবদুল হালিম মোল্যা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology