আজ, রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৭

ব্রেকিং নিউজ :
ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন শালিখার উজগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মাগুরায় দেড় কোটি টাকার কেলেঙ্কারি কাণ্ডে ৮ মাস অপসারিত অধ্যক্ষ শ্যামল বেতন তুলছেন নিয়মিত সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা?

মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন: দেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ড্রপ আউট ও লেফট আউট শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করতে মাগুরায় এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল ২০২৬) মাগুরা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিশুদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা জানান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, হাম ও রুবেলা নির্মূলে শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology