আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

চিন্ময় দাসের মুক্তি ইস্যুতে উদ্যোগ নেবেন সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি প্রসঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সংশ্লিষ্ট মহলের সঙ্গে দ্রুত আলোচনা করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘চিন্ময় দাসকে অন্তর্বতীকালীন সরকার গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটক রাখা হয়েছে। আমি এ বিষয়টি নিয়ে যথাযোগ্য জায়গায় আজ-কালের মধ্যেই কথা বলব এবং তার মুক্তির যেন সুগম হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সহাবস্থান দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় গবেষণা ও অনুসন্ধান চালানো হচ্ছে।
ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি।
এ সময় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না—সরকারের নীতি হচ্ছে বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করা। রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে সাম্যের ভিত্তিতে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology