আজ, শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

ব্রেকিং নিউজ :

মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার কছুন্দি গ্রামের মধ্যে ভারি ডাম্প ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং মধুমতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে সদর উপজেলার খর্দ কছুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কছুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন একত্রিত হয়ে এই দাবি জানান।

সমাবেশে বক্তারা জানান, মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর তা বড়বড় ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় পরিবহন করা হচ্ছে। এতে এলাকার পাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির পর সড়কে কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে অবাধে বালু উত্তোলনের কারণে শুধু সড়ক নয়, নদী তীরবর্তী গ্রামগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন দেখা দিতে পারে। অচিরেই নদীগর্ভে বসতভিটা ও ফসলি জমি বিলিন হওয়ার আশঙ্কাও করছেন তারা।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী প্রতিকার দাবি করেছেন গ্রামবাসী। পাশাপাশি দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology