আজ, রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৪

ব্রেকিং নিউজ :
ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ বাবার হাতে বিক্রি টুকটুকি পুলিশের সহযোগিতায় ফিরলো মায়ের কোলে শ্রীপুরে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ-সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের দাবি অভিযুক্ত শিক্ষকের

বাড়ি ফেরা হলো না বৃদ্ধ সালাম মণ্ডলের

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুস সালাম মণ্ডল (৮৩) নামে এক বৃদ্ধের মত্যু হয়েছে। শহরে কর্মজীবি ছেলের সঙ্গে দেখা করে বুধবার সকালে গ্রামের বাড়িতে ফেরার পথে তিনি এই দূর্ঘটনার শিকার হন।

সদর থানা পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার লস্কারপুর গ্রামের লিয়াকত মণ্ডলের ছেলে আবদুস সালাম মণ্ডল নিজ এলাকায় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। সকাল ৮ টার দিকে অশীতিপর এই বৃদ্ধ মাগুরায় একটি ইট ভাটায় কর্মরত ছেলের সঙ্গে দেখা করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে মাগুরা শহরের পারনান্দুয়ালি ৩নং ব্রিজ এলাকায় লাঠিতে ভর করে হাটছিলেন। এমন সময় ঢাকা থেকে মেহেরপুরগামী ইউনিক পরিবহনের একটি যাত্রিবাহি বাস পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর এলাকাবাসি ওই বৃদ্ধকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

সদর থানার এসআই লিটন বলেন, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology