আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ক্রিকেট লীগে খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ক্রিকেট লীগের ফাইনাল খেলায় নাজিম উদ্দিন স্মৃতি সংসদকে হারিয়ে খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয় পেয়ে নাজিম উদ্দিন স্মৃতি সংসদ ৩৪ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরুল হাসান সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন। জবাবে খেলতে নেমে খান ওয়ারিয়স ৩৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে জয়ের লক্ষে পৌঁছে যায়। খান ওয়ারিয়র্সের পক্ষে নাহিদ ৩২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হন। লীগ সেরা খেলোয়াড় হন খান ওয়ারিয়র্সের খেলোয়াড় পাপাই।

খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা প্রশাসক আলি আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্টপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology