আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৪

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় নেই মনিটরিং-অধিকাংশ ডিলার টিসিবি’র পণ্য বিক্রি করছে না

মাগুরা প্রতিদিন ডটকম : রমজানে বাজার নিয়ন্ত্রণে রবিবার থেকে মাগুরায় টিসিবি’র মালামাল বিক্রয় শুরু হয়েছে। জেলায় মোট ১৪জন নিবন্ধিত ডিলার থাকলেও মাত্র ২ জন ডিলার তাদের মালামাল বিক্রি করছে। এতে করে বিক্রয় কেন্দ্র দুটিতে স্থানীয় সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরার সদর উপজেলায় ৫ জন, শ্রীপুরে ২ জন, শালিখায় ৪ জন এবং মহম্মদপুরে ৩ জন টিসিবি’র নিবন্ধিত ডিলার রয়েছে। এসব ডিলার জুন মাসের ৩ তারিখ পর্যন্ত তাদের অনুকুলে বরাদ্দকৃত মালামাল বিক্রি করতে পারবে। তবে মাগুরা সদর উপজেলার এসএমবি ট্রেডার্স এবং সেতু এন্টারপ্রাইজ বিক্রির জন্য মালামাল উত্তোলন করলেও বাকি ১২ জন ডিলার রবিবার পর্যন্ত উত্তেলন করেননি।

টিসিবি’র বরাদ্দকৃত মালামালের মধ্যে প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, প্রতি কেজি চিনি ৪৭ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৪৪ টাকা, প্রতি কেজি খেজুর ১৩৫ টাকা এবং প্রতি কেজি ছোলা ৬০ টাকায় বিক্রির জন্যে দর নির্ধারণ করে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে মাগুরা সদরে মাত্র ২ জন ডিলার বরাদ্দকৃত মালামাল বিক্রি শুরু করায় জেলা সদরের স্থানীয় সাধারণ ক্রেতারা উপকৃত হলেও বাকি উপজেলার সাধারণ ক্রেতারা বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মাগুরার নেজারত ডেপুটি কালেক্টরেট-এনডিসি রাজিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে টিসিবি’র পণ্য বিক্রয় সংক্রান্ত কোন তথ্য জেলা প্রশাসনের কাছে নেই বলে তিনি জানান।

তবে টিসিবি’র খুলনা আঞ্চলিক প্রধান রবিউল মোর্শেদ বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্যে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মেইল করা হয়েছে।তারপরও নিবন্ধিত ডিলারগণ পণ্য বিক্রয়ে অনিহা প্রকাশ করলে কিংবা এ বিষয়ে কোন প্রকার অনিয়ম হলে অভিযুক্তদের নিবন্ধন বাতিল করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology