আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

চলে গেলেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা রায় রমেশ চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাগুরার কৃতি সন্তান রায় রমেশ চন্দ্র বুধবার সকালে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায় রমেশ ঢাকার লালমাটিয়াস্থ বাসায় স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর স্ত্রী আমেরিকাতে অবস্থান কর‍ায় মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

প্রয়াত রায় রমেশের বড় ভাইয়ের ছেলে প্রফেসর হিমাদ্রী শেখর রায় বলেন, কাকি আমেরিকা থেকে ফিরলে কাকার রায় রমেশের মরদেহ মাগুরার শ্রীপুরের হরিন্দি গ্রামে নিয়ে যাওয়া হবে।

মাগুরার কৃতি রাজনৈতিক রায় রমেশের মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শ্রীপুর উপজেলা জাসদ, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণা কেন্দ্র ও অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদ শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology