আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে লিগ্যাল এইডের মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক: মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকোল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, চীফ জুডশিয়াল ম্যাজিস্ট্রেট সানন্দ বাগচী, সহকারী জজ অনুশ্রী রায়, রোমানা রোজী, মাগুরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভীন, মাগুরা বারের সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ, সহকারী এ্যাটর্নি জেলা জেনারেল এ সিরাজুল ইসলাম, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, পিপি অ্যাডভোকেট  কামাল হোসেনসহ আরো অনেকে।

সভায় বক্তারা লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য ইউনিয়নের নির্বাচিত সদস্য, ইমাম, পুরোহিত, শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology