আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

স্পোর্টসের রোল মডেল সাকিবের জন্যে মাগুরায় বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : সাকিব স্পোর্টসের ব্রান্ডিং। একটি রোল মডেল। এমন সব আখ্যা দিয়ে তার নিজ জেলা মাগুরায় ক্রিকেট ভক্ত শুভানুধ্যায়ি এবং ক্রিড়া সংগঠকেরা বুধবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

মাগুরাবাসির’র ব্যানারে সকাল ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে তারা আইসিসি’র ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

‘নো সাকিব, নো ক্রিকেট, ক্রিকেটের অপর নাম সাকিব, এমন সব স্লোগান দিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারিরা বিক্ষোভ প্রদর্শন করে আইসিসি’র ঘোষিত রায় প্রত্যাহারের দাবি জানান।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল, ক্রিকেটার ফিরোজ হোসেন, ফারুক আহমেদ, শিক্ষক তারিক আবদুল্লাহ, রাশেদুজ্জামান রনিসহ আরো অনেকে।

মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি বলেন, সাকিব কেবল ক্রিকেটারই নন। সে পুরো স্পোর্টসের একটি রোল মডেল। একটি ব্রাণ্ডিং। আমরা এই ব্রাণ্ডিংকে কোন চক্রান্তের কাছে পরাজিত হতে দিতে চাই না।

সাবেক ক্রিকেটার ফিরোজ হোসেন বলেন, সাকিবকে দোষি সাবস্ত করে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। যে কোন কিছুর বিনিময়ে হলেও তাকে ক্রিকেটে ধরে রাখতে বিসিবিকে উদ্যোগ নিতে হবে।

অবিলম্বে বিশ্ব বরেণ্য এই ক্রিকেটারের শাস্তি মওকুপ করা না হলে সারা দেশেই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology