আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৭

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরা পৌরসভা বুঝে পেলো সুপেয় পানি শোধনাগার

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে মাগুরা পৌরসভা বুঝে পেলো সুপেয় পানি শোধনাগার প্লাান্ট।

বুধবার মাগুরা পৌর এলাকাবাসির জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ৯ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত পানি শোধনাগার প্লান্ট পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

মাগুরা-যশোর সড়কের পাশে শিমুলিয়া এলাকায় স্থাপিত এ পানি শোধনাগার প্লান্টটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হিরকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যের প্রকৌশলী জিনারুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মাহবুবুল ইসলাম, আরম হোসেন, সহকারি প্রকৌশলী আবুল হাসনাতসহ অন্যরা।

জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, এ পানি পরিশোধনাগারটি সর্বাধুনিক প্রযুক্তিতে ৪টি স্তরে প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার ভুগর্ভস্থ পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহ করতে সক্ষম।

মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এটি মাগুরাবাসির দীর্ঘদিনের দাবি। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী এ পানি শোধনাগারটির উদ্বোধন করেন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ প্লান্টটি থেকে সরবরাহকৃত সকল প্রকার জীবানুমুক্ত পানি গ্রাহকরা পাবেন বলেও আশা করি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology