আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় কালের কণ্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা সম্মাননা, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে মাগুরায় শুক্রবার দৈনিক কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় শুভ সংঘের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পাশাপাশি তিনি সম্মননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মহান একাত্তরের রনাঙ্গণের মাগুরা অঞ্চলের শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন।

এ সময় কালের কণ্ঠের পক্ষ থেকে সম্মননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীর হাতে দশ হাজার টাকার সম্মানী তুলে দেয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ শুভ সংঘ মাগুরা জেলা শাখার সভাপতি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরসহ বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী, কবি সাগর জামান, কালের কন্ঠের মাগুরা জেলা প্রতিনিধি শামীম খান প্রমুখ।

অনুষ্ঠানে সম্মননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কালের কণ্ঠের শুভ সংঘের এ ধরনের উদ্যোগ দিবসটিকে আরো বেশী মহিমান্বিত করেছে। এটি একটি অনন্য ও ব্যতিক্রমি উদ্যোগ।

তিনি কালের কন্ঠ পরিবারকে ধন্যবাদ দেবার পাশাপাশি পত্রিকাটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সংবাদ ও প্রতিবেদন প্রকাশের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষতে এটি আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology