আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : শুক্রবার মাগুরা মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতিসভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার অলোক কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইফুজ্জামান শিখর বলেন, চিকিত্সা সেবা একটি মানবিক পেশা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চিকিত্সকদের দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মাগুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দ্বিতীয় ব্যাচের পরিচিতি ও বরণ অনুষ্ঠিত হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology