আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৪

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

দেশের স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিষয়ে সতর্ক থাকুন-অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, দেশের স্বাধীনতাকে নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিষয়ে সতর্ক থাকুন। বাংলাদেশের মাটিতে আর কোন স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেব না’-মুজিববর্ষে এই হোক আমাদের প্রত্যয়।

শনিবার শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্ত¡রে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত¡রে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন।

র‌্যালিতে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, সাংবাদিক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা- কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology