আজ, সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ

মাগুরার পথেরহাটে শতবছরের ঐতিহ্যবাহী কবি গানের লড়াই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদরের পথেরহাট কালি মন্দির প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী কবি গানের লড়াই।

দীর্ঘদিন যাবত প্রতিবছর ফাল্গুন মাসে কালি পূজার পরদিন এ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে এ কবি গানের আসর।

এ বছর মাগুরার বেড়ইল চেঙ্গারডাংগী গ্রামের কবিয়াল আশুতোষ সরকারের বিপরীতে কবি গানের লড়াইয়ে অংশ নেন ফরিদপুরের সহদেব সরকার। সাকার ও নিরাকারের উপাসনা বিষয়ের উপরে কবি গানের লড়াই চলে প্রায় ৫ ঘন্টা যাবত।

ঢোল, করতাল, মন্দিরা, কাশি বাশির সুরের সাথে কবিয়ালদের কথা ও সুরের লড়াই উপভোগ করেন এলাকার বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সকল ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ। কবির লড়াইয়ে নারী দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান- শতাধিক বছর ধরে চলে আসা এ মন্দিরের কবি গানের আসরে এক সময় বিখ্যাত কবি বিজয় সরকার, রসিক সরকার, গৌর- নিতাইসহ বিভিন্ন বিখ্যাত কবিয়ালরা লড়াইয়ে অংশ নিয়েছেন।

কবি গানের আয়োজক নিত্য গোপাল বিশ্বাস গোপাল অধিকারী, অসিত দাসসহ আয়োজকরা জানান- প্রায় ৬ পুরুষ ধরে চলে আসা এ কবি গানের আসরটি এলাকার মানুষের অন্যতম আনন্দের উৎস। এ এলাকার হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ এখানে অংশ নেন। এখানকার মানুষের ঘরে ঘরে উত্সব শুরু হয় এ সময়ে।

স্থানীয় গোয়ালবাথান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সী জানান- কবি গান শুনতে আশাপাশের বিভিন্ন গ্রাম থেকে শতশত হিন্দু মুসলিম এ অনুষ্ঠানে একত্রিত হন।

এ অনুষ্ঠানটি আমাদের এলাকার অসাম্প্রদায়িক চেতনার অংশ। আমরা সবাই মিলেই এ আয়োজনকে উৎসাহিত করে আসছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology