আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ১৮ র্মাচ-১১ এপ্রিল হাম-রুবেলা টিকা দেয়া হবে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এবার ১ লক্ষ ৯৭ হাজার ৩৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে এ তথ্য জানিয়েছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। চলতি মাসের ১৮-২৪ মার্চ পর্যন্ত ১ম সপ্তাহে জেলার ১ হাজার ৪৪৭ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৮ মার্চ-১১ এপ্রিল পর্যন্ত ২য় সপ্তাহে জেলায় ৭৬ হাজার ৫৬০টি কমিউনিটি কেন্দ্রগুলোতে এ টিকাদান কর্মসূচি চলবে।

অন্যান্যের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বক্তব্য রাখেন মাগুরা। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ সাংবাদিক অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology