আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় পিস্তল দেখিয়ে এবং কুপিয়ে যুবকের ৮৫ হাজার টাকা ছিনতাই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার দুপুরে এক যুবককে কুপিয়ে এবং পিস্তল দেখিয়ে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সে মাগুরা শহরের মীরপাড়ার আলেক হোসেনের ছেলে মাসুদ মীর (২৬)।

সংশ্লিষ্টরা জানান, রবিবার দুপুর ৩টার দিকে মাসুদ মাগুরা শহর থেকে একটি অটো টেম্পুতে করে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে রামনগর হয়ে হাজরাতলা এলাকায় পৌঁছলে মটর সাইকেল আরোহি তিন দূর্বৃত্ত অটোটেম্পু ঠেকিয়ে তাকে কুপিয়ে জখমের পাশাপাশি পিস্তল দেখিয়ে তার সঙ্গে থাকা ৮৫ হাজার টাকা ছিনতাই করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তারা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ঘটনার বিষয়ে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology