আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ম্যাক্স গ্রুপের তিন কোটি প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ম্যাক্স গ্রুপ।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তার সঙ্গে ছিলেন ম্যাক্স গ্রুপের পরিচালক কানিজ ফাতেমা।

এ সময় মুখ্য সচিবের কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি এর আগেও দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমানে এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জানান।

এ ছাড়াও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে মাগুরায় এক হাজারেরও বেশি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology