আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জেলা ও দায়রা জজসহ নতুন ৮ জন করোনা শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : জেলা ও দায়রা জজ সহ মাগুরায় মঙ্গলবার নতুন করে ৮ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ জন।

নতুন শনাক্তদের মধ্যে ৫ জন মাগুরা সদরে এবং ২ জন মহম্মদপুর ও ১ জন শ্রীপুর উপজেলায়।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা মঙ্গলবার জেলা ও দায়রা জজসহ নতুন ৮ জন করোনা রোগি শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরায় শনাক্ত রোগিদের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, শ্রীপুরে ১২ জন, শালিখায় ৬ জন এবং মহম্মদপুরে ১০ জন। এর আগে আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ১ জন ও শ্রীপুরে ১ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ জন। বাকি ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology