আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪১

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মহম্মদপুর কৃষি ব্যাংক থেকে আটক টাউটকে ৫ হাজার টাকা জারিমানা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর কৃষি ব্যাংকে আলমগির নামে এক টাউটের খপ্পড়ে পড়ে প্রতিবন্ধী ব্যক্তির খোয়া যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছে স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করলেও ছেড়ে দেয়ায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।

জানা যায়, রোববার মহম্মদপুর উপজেলা সদরের কৃষি ব্যাংকে সমাজসেবা অধিদফতরের বরাদ্দকৃত ভাতা তুলতে যান আকছেদ মোল্যা নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। এ সময় সৈয়দ আলমগির নামে উপজেলার ঝামা এলাকার এক টাউটের খপ্পড়ে পড়ে বেশকিছু টাকা হারান প্রতিবন্ধী ব্যক্তিটি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা সৈয়দ আলমগিরকে হাতেনাতে আটক করলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। টাউট সৈয়দ আলমগির প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান জানান, এ ঘটনার সাথে অফিসের কোনো ব্যক্তি জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology