আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদে বৃহস্পতিবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মত্স্য অফিসার এসএম আশিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত।

চলতি বছরে দু’দফায় কুমার নদসহ উপজেলার ৪টি জলাশয়ে প্রায় ১ হাজার ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology