আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৭

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

বঙ্গবন্ধু’র ভাস্কর্য বিরোধী উস্কানির বিরুদ্ধে মাগুরায় বিচার বিভাগ ও প্রশাসনের প্রতিবাদ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য বিরোধী উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আছাদুজ্জামান মিলনাতয়নে সরকারি কর্মকর্তা ফোরামের উদ্যোগে জেলা বিচার বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, জেলা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম অন্যরা।

প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology