আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মুজিব শতবর্ষ উপলক্ষে মাগুরায় ১১৫ ভুমিহীন পাচ্ছে নতুন ঘর

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিব শতবর্ষ উপলক্ষে মাগুরায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১৫টি ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর।

অগ্রাধিকার আশ্রায়ন প্রকল্পের আওতায় উপাহারের জন্যে নির্মিত ঘরের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান কার্যক্রম আনুষ্ঠাানিকভাবে উদ্বোধন করবেন। একই দিনে ঘরের মালিকানা বুঝে দিতে নির্বাচিত গৃহহীনদের হাতে দলিলাদি তুলে দেওয়া হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন প্রকল্পের আওতায় জমি নাই, ঘর নাই রকম জেলার ১১৫টি ভূমিহীন পরিবারের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যায়ে একেকটি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে রান্নাঘর, সামনে খোলা বারান্দা টয়লেট রয়েছে।

মাগুরা জেলায় নির্বাচিত ১১৫টি পরিবারের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহম্মদপুরে ৩০ জন, শ্রীপুরে ২০ জন এবং শালিখা উপজেলায় ৫০ জন ভূমিহীন এই নতুন ঘর পাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানান, নির্বাচিত অসহায় হতদরিদ্র পরিবারগুলো খুবই খুশি। তাদের চোখেমুখে আনন্দের ছাপ। তাদের প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া করেছেন। এখন অপেক্ষায় আছেন কখন তারা নিজেদের স্বপ্নের বসতঘরটিতে উঠতে পারবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology