আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা এলাকা থেকে বিপুুল পরিমান ফেনসিডিল কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, মেহেরপুর সদরের সাত্তার মন্ডলের ছেলে ছমিরুল (২৮), খোদা বক্সের ছেলে আহসান (৫০) এবং মেহেরপুর সদরের মোহর আলীর ছেলে রিপন (২৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, র‌্যাব-৬ এবং খুলনার একটি বিশেষ দলের যৌথ বাহিনি সোমবার সকালে মাগুরা-ফরিদপুর সড়কের মাঝাইল মান্দারতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

সেখানে সকাল ৯টার দিকে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭ বোতল ফেনসিডিল ও ৮টি বান্ডিলে বাঁধা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি আটকের পাশাপাশি ওই তিনজনকে আটক করা হয়।

পরে রাতে তাদের শ্রীপুর থানায় সোপর্দ করা হলে তিনজনকে গ্রেফতার করে রাত সাড়ে ৭ টার দিকে শ্রীপুর থানায় হস্থান্তর করে। আটক ৩ জনের তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology