আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় নাচে গানে শুরু হলো এমপিএল টি-২০ ক্রিকেট

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে শেখ রাসেল প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্ট।

সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টূর্ণামেন্টে অংশ নিচ্ছে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী, ভায়না ক্রিকেট ক্লাব, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব। উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি ১২ রানের ব্যবধানে ভায়না ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন সহ আরও অনেকে।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সঙ্গীত ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। নৃত্যের সঙ্গে ‘মাগুরা থিম সঙ’ উপভোগ করে স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology