আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৭

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় এমপিএল টি-২০ ফাইনাল জিতলো ভায়না ক্রিকেট একাডেমি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শেখ রাসেল প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট জিতে নিলো ভায়না ক্রিকেট একাডেমি।

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা স্কাইহার্ট  ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

এর আগে সকালে ব্যাট করতে নেমে ভায়না ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে খেলতে নেমে স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ১৯.২ বল খেলে ১২৭ রান করে। ভায়না ক্রিকেট একাডেমির পক্ষে আসলাম ৪৭ বল খেলে সব্বোর্চ ৬০ রান সংগ্রহ করে।

গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্ণামেন্টে জেলার ৪টি দল অংশ নেয়। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, ক্রিকেটার আরাফাত সানি, ফরহাদ রেজা, অপু সহ বেশকিছু খেলোয়াড় এতে অংশ নেন।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভায়না ক্রিকেট একাডেমির খেলোয়াড় ইমরুল কায়েস (জাতীয় দলের খেলোয়ার)। এছাড়া একই দলের খেলোয়াড় আসলাম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়।

এছাড়া টুর্ণামেন্টে ৮ টি উইকেট নিয়ে সেরা বলার ম্যান হাবিবুল্লাহ, বেষ্ট ব্যাটসম্যান আসলাম ও আরাফত সানী (জাতীয় দলের খেলোয়ার) পুরস্কার লাভ করে ।

জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology