আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান

টেলিপ্রেস স্টার অ্যাওয়ার্ড পেলেন মাগুরার শাকিল

মাগুরা প্রতিদিন ডটকম : ফ্রেন্ডসভিউ প্রেজেন্টস টেলিপ্রেস স্টার অ্যাওয়ার্ড পেলেন মাগুরার মহম্মদপুরের ছেলে তরুন সাংবাদিক শাকিলুর রহমান শাকিল। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল রিজেন্সীতে বসেছিলো পুরস্কার বিতরণের এ আসর। বর্ণাঢ্য আয়োজনের এ আসরে সেরা ডিজিটাল প্লাটফর্ম হিসেবে পুরস্কার পায় এসকে মিডিয়া বিডি ডটকম। এসকে মিডিয়ার কর্ণধার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তরুণ এই উদ্যোক্তা।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র কে এম খালিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিপ্রেসের সিইও বাংলাদেশ-আমেরিকা চেম্বার অভ কমার্সের ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার) সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম ও এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন-উর-রশীদ (সিআইপি)।

পুরস্কার গ্রহণের পর নিজের অভিব্যক্তি জানিয়ে শাকিলুর রহমান শাকিল জানান, ‘স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। এই পুরস্কারটি আরও ভালো ভালো কাজ করার আগ্রহ বাড়িয়ে দেবে বলে উল্লেখ করেন তিনি।

এই অনুষ্ঠানে বিশ্বসুন্দরী ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার নেন চয়নিকা চৌধুরী, সেরা অভিনেত্রী পরীমনি, মীম, অভিনেতা সাইমন সাদিক, নীরব পুরস্কার গ্রহণ করেন।

টিভি নাটকে সেরার পুরস্কার পান আফরান নিশো এবং মেহজাবীন। খলনায়কে সেরার পুরস্কার নেন অমিত হাসান। সেরা ইউটিউবার এর পুরস্কার পান হালের জনপ্রিয় তৌহিদ আফ্রিদি।

বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-নারী-অধিকার বিষয়ক গবেষণা এবং সাংবাদিকতায় সেরার পুরস্কার পান সাজেদা হক। সংগীত শিল্পী হিসেবে পুরস্কার নেন এ সময়ের জনপ্রিয় শিল্পী সুমাইয়া বৃষ্টি ও ডিজে সনিকা।

উল্লেখ্য, সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ‘ওকোড’র সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম এসকে মিডিয়া বিডি ডটকম। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এছাড়াও বিনোদন জগতে সর্বশেষ সংবাদ ও ভিডিও পাওয়া যায় এসকে মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology