আজ, শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩২

ব্রেকিং নিউজ :
পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সাংবাদিক রূপক আইচের পিতৃ বিয়োগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পুলিশ অফিসের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী দেব প্রসাদ আইচ (৮২) রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি দৈনিক সংবাদ ও এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন পত্রিকা মাগুরাবার্তার সম্পাদক সাংবাদিক রূপক আইচের বাবা।

রবিবার সকাল ১০ টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাগুরা সাতদোহা মহাশ্মশানে রবিবার সন্ধ্যা ৭ টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহি সদস্য জাহিদুল আলম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology