আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫১

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় জেলা দাবা লীগের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় শুরু হয়েছে জেলা দাবা লীগ-২০২১।

রবিবার দুপুর ১২ টায় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। লীগের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, দাবা-উপ কমিটির আহ্বায়ক এড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রানা আমির ওসমান উপস্থিত ছিলেন।

তিন দিন ব্যাপী এবারের দাবা লীগে জেলার মোট ১২টি দল অংশ নিচ্ছে।

৫ অক্টোবর দাবা লীগের সমাপনি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানিয়েছেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology