আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলে মাগুরা মেয়েরা চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা।

বৃহস্পতিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়েছে মাগুরা।

মাগুরা জেলা দলের হয়ে ৪৪ মিনিটে ঈশিতা এবং ৭০ মিনিটে রিমা গোল করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাগুরার অর্পিতা। দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোলদাতা মাগুরা দলেরই রিমা। সবচেয়ে দামি খেলোয়াড় মাগুরার গোলকিপার মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে মাগুরার জয়ন্তী।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।

এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology