আজ, সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৮

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে অবৈধভাবে ৩২৮ বস্তা সার মজুতে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন আমলসার গ্রামের ব্যবসায়ী শহিদ জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দার।

সোমবার ভোররাতে শ্রীপুর থানা পুলিশ উপজেলার কোদলা ও লাঙ্গলবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এর আগে শনিবার রাতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে আমলসার গ্রামের ওই দুই ব্যবসায়ীর গুদাম ও বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর মধ্যে ২৬৭ বস্তা ডিএপি ও ৬১ বস্তা এমওপি সার ছিল।

ঘটনার পর রোববার শ্রীপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন অবৈধভাবে সার মজুতের অভিযোগে ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। পরে মামলার আসামি হিসেবে পুলিশ তাদের গ্রেফতার করে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গ্রেফতার দুই ব্যবসায়ীকে শ্রীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে অবৈধভাবে সার মজুতের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে গ্রেফতার দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology