আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৪০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

গরু চুরি করে পালাতে গিয়ে মাগুরায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের একজন কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে করে পালিয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তাজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতের দিকে শালিখা উপজেলার শতখালি গ্রামের কৃষক কুদ্দুস মোল্যার গোয়াল থেকে দুটি গরু চুরি চুরি হয়ে যায়। কিন্তু চোরাই গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে ওই ট্রাকটি মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি এলাকায় দূর্ঘটনায় পড়ে। ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলি পরিবহনের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চোরাই গরুবাহি ট্রাকের চালক আকতারুল, হেল্পার হাবিবুর, ট্রাক আরোহি তাজ, শ্যামলি পরিবহনের হেল্পার সজলসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে গরুর চুরির সঙ্গে জড়িত ট্রাক আরোহি তাজ মারা যায়।

গরু চুরির ঘটনায় শালিখা থানায় কৃষক কুদ্দুস মোল্যা একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এদিকে মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফুর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরাই গরু এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির পোস্ট মর্টেম সম্পন্ন হলে এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। তবে ট্রাক চালক এবং হেল্পারকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology