আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

চলে গেলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম আকবর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক গোলাম আকবর রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

মাগুরার স্বনামধন্য শিক্ষক গোলাম আকবর বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত অসুস্থ্য ছিলেন। রবিবার রাতে শহরের কেশবমোড়স্থ নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর মাগুরা জজকোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অত্যন্ত সদালাপী সকলের প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী, অনুরাগী শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম সহ মাগুরার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology