আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

জরায়ুর মুখে ক্যান্সারের চিকিত্সা মাগুরা হাসপাতালেই সম্ভব

মাগুরা প্রতিদিন ডটকম : জরায়ুর মুখে ক্যান্সারের চিকিত্সা মাগুরাতেই সম্ভব। ভায়া যাদের পজেটিভ অর্থাত্ যাদের জরায়ু মুখে ক্যান্সারের পূর্ব লক্ষণ দেখা যায় চিকিত্সার মাধ্যমে তাদের পুরোপুরি সুস্থ্য করে তোলা যায়।

রবিবার মাগুরায় জরায়ুর মুখ এবং স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিত্করা এই তথ্য দিয়েছেন।

সারা দেশে ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এ প্রতিরোধ সপ্তাহের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আয়োজিত এ প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

প্রতিরোধ সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সচেতনতা বৃদ্ধিতে রোগি ও অভিভাবকদের সঙ্গে বৈঠক, লিফলেট বিতরণ সহ নানা প্রচারণা।

প্রতিরোধ সপ্তাহের প্রথম দিনে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনী সার্জন ডাক্তার শামসুন্নাহার লাইজু বলেন, প্রতি বছর নতুন করে ১২ হাজারের মতো নারীর শরীরে এই ক্যান্সার সনাক্ত হচ্ছে। অথচ অন্য ধরনের ক্যান্সারের তুলনায় জরায়ু মুখের ক্যান্সার খুব সহজে নির্ণয় করা যায়। জরায়ুর মুখে ক্যান্সার এখন আর ভয়ের কারণ নয়।

মাগুরা হাসপাতালে মূল্যবান দুটি কলপোসকপি এবং থার্মোকগুলেটর মেশিন রয়েছে। রোগিদের পরীক্ষার মাধ্যমে যাদের জরায়ু মুখে ক্যান্সারের পূর্ব লক্ষণ দেখা যায় চিকিত্সার মাধ্যমে তাদের পুরোপুরি সুস্থ্য করে তোলা সম্ভব হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology