আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

জামাই বাড়ি যাওয়ার পথে মাগুরার জোকা গ্রামের ব্যবসায়ী জালালের লাশ

মাগুরা প্রতিদিন ডটকম : জামাই বাড়িতে যাওয়ার পথে শুক্রবার সকালে পাওয়া গেলো মাগুরার জোকা গ্রামের মরিচ ব্যবসায়ী জালাল হোসেনের লাশ। পুলিশ আত্মহত্যার সম্ভাবনার কথা জানালেও পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে।

নিহত ব্যবসায়ী জালাল হোসেন (৫০) শ্রীপুর উপজেলার জোকা গ্রামের আবু তালের মোল্যার ছেলে।

নিহতের স্ত্রী কমলা বেগম বলেন, বৃহস্পতিবার স্বামী জালাল হোসেন লাঙ্গলবাধ বাজারে যায়। কিন্তু রাত ৯টার পর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায় না। পরে শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বেশ দূরে খোলা মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর বিকালে ময়না তদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালের পাঠায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, লাশের শরীরে কোথায়ও আঘাতের কোনো চিহ্ন নেই। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology