আজ, বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১২

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের আধাঘণ্টা পর আ/গুন, তিন নেতা-কর্মী আটক মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা

জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল

মাগুরা প্রতিদিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোস্তফা কামাল শালিখায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শালিখা প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মুফতি মোস্তফা কামাল বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা ব্যর্থ হয়েছে। তাই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমাদের যৌথ প্রয়াস ছিল এবং ইসলামী রাষ্ট্র গঠনের একটি সুপরিকল্পনা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের সঙ্গে বেইমানি করেছে।

তিনি বলেন, তারা নামেই ইসলামের দল। কিন্তু বাস্তবে কথা ও কাজে কোনো মিল নেই। আমাদের সঙ্গে প্রতারণা করায় আমরা ১১ দলীয় জোট থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি।

এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা জনগণের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া। পাশাপাশি নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি তাদের অগ্রাধিকার তালিকায় থাকবে।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. উসমান গণি সাঈফী, সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হুসাইন, সহ-সভাপতি মীর আকবার আলী, অর্থ সম্পাদক ও শ্রমিক আন্দোলন উপজেলা শাখার নেতা মো. আবু সিদ্দিক মিয়া, মুফতি আবু তালহা, মাওলানা আ. সালাম যায়েফ, মাওলানা জাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. রবিউল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology