আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন : গণভোট প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে মাগুরায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকী এবং উপসচিব মোঃ ইয়ারুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধির কার্যকর কৌশল, প্রচার কার্যক্রমের সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গণভোটকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে তথ্যভিত্তিক প্রচার ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology