আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার এবং হয়রানির প্রতিবাদে মাগুরায় রবিবার মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সাংবাদিকরা ‘যা দেখি তাই বলি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা চাই, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, আমরা সুন্দর বাংলাদেশ চাই’-ইত্যাদি স্লোগান সংবলিত রঙ্গিন পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, সাংবাদিক  হোসেন সিরাজ, অলোক বোস, দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দসহ আরো অনেকে।

এ সময় বক্তারা গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি, হয়রানি এবং গ্রেফতার বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology