আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

দ্বিতীয় টেস্টেও নেগেটিভ সাকিব

মাগুরা প্রতিদিন ডটকম : সাকিবের করোনা টেস্টে নেগেটিভ ফল পাওয়া গেছে। বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য নমুনা দিলে শুক্রবার রিপোর্ট হাতে পেয়েছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার আগেই করোনা টেস্ট করান তিনি। তার সেই রিপোর্টও নেগেটিভ ছিল। দেশে ফেরার পর আরেকবার করোনা পরীক্ষা করান সাকিব আল হাসান।

জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নীরব থাকায় এক বছর পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন তিনি। তার আগে ফিটনেস ফিরে পেতে এক মাস বিকেএসপিতে একান্ত অনুশীলন করবেন এই অলরাউন্ডার।

অক্টোবর মাসে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুরু হবে, তখন সাকিব নিষেধাজ্ঞায় থাকায় অংশ নিতে পারবেন না। ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে, তার আগের দিনই নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের। হয়তো দ্বিতীয় টেস্ট থেকেই তার সার্ভিস পাবে বাংলাদেশ দল। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৮ নভেম্বর শুরু হবে।

শ্রীলংকা সফরকে সামনে রেখেই বিকেএসপিতে টানা এক মাস অনুশীলন করার কথা সাকিবের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology