আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

দ্যা জিনিয়া ক্লাবের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে দ্যা জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

“ত্যাগ চাই মসিয়া ক্রন্দন চাহি না”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2023-2024 শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাওয়া এ উপজেলার ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সোমবার আমিনুর রহমান কলেজ সম্মেলন কক্ষে দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মো. তানজির আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান কলেজ প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান কাবুল, আমিনুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক ওছিউরজ্জামান বুলবুল।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোক্তা সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology