আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

ধান কাটা হলে সারা সিয়াম জানলো সে জিপিএ-৫ পেয়েছে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের দরিদ্র হেমায়েত শিকদারের ছেলে সিয়াম এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

সোমবার সহপাঠী পরীক্ষার্থীরা যখন ফলাফল পেতে স্মার্ট ফোনে ব্যস্ত অথবা স্কুলের বারান্দায় ভিড় করছে তখন সিয়াম বাবার সঙ্গে ক্ষেতের ধান কাটায় ব্যস্ত। পরে বাড়িতে ফিরে বন্ধুদের কাছ থেকে জানতে পারে তার পরীক্ষার ফল।

সিয়াম মহম্মদপুর উপজেলার সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন শাহীন জানান, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হেমায়েত শিকদার রাজমিস্ত্রির যোগালে (সহকারী) হিসেবে কাজ করেন। গ্রামে একখণ্ড জমির ওপর টিনের ঘর। এই ঘরেই পরিবারের সঙ্গে বসবাস করে সিয়াম। প্রাইভেট পড়া দূরের কথা, অভাবের সংসারে মাঝে মধ্যে ঠিকমতো খাবারও জোটেনি সিয়ামের। একটা ভালো পোশাকও ছিল না তার। সহপাঠীরা যখন যানবাহনে চেপে স্কুলে গেছে, তখন সিয়ামকে দুই কিলোমিটার হাঁটতে হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে তার কঠোর পরিশ্রমে।

সিয়ামের বাবা হেমায়েত শিকদার ছেলের ভালো ফলাফলে খুশি হলেও কপালে তার চিন্তার ভাঁজ। আগামীতে ছেলেকে কীভাবে উচ্চ শিক্ষা দেবেন সেই ভাবনা তাকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘ভিটেটুকু ছাড়া চাষযোগ্য তেমন কোনো জমি নেই। সারা বছর রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কামলা খেটে সংসার চালাতে হয়। সব সময় কাজও থাকে না। জানি না কীভাবে তাকে কলেজে পড়াবো?

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology