আজ, বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

নতুন পুরণ মিলিয়ে মাগুরায় আওয়ামীলীগের ৪ উপজেলা চেয়ারম্যান প্রার্থি ঘোষিত

মাগুরা প্রতিদিন ডটকম : ২৪ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরার ৪ উপজেলা পরিষদে নির্বাচনের জন্য আওয়ামীলীগের দলীয় চ‚ড়ান্ত প্রার্থির তালিকা শনিবার রাতে প্রকাশ হয়েছে।

আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার বিকালে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী মাগুরা জেলার ৪ উপজেলায় প্রবীণ-নবীন মিলিয়ে প্রার্থিতা চুড়ান্ত করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদে মনোনয়ন পেয়েছেন প্রবীন রাজণৈতিক নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

অন্যদিকে শালিখা উপজেলায় মনোনয়ন পেয়েছেন আরেক প্রবীন নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার দে।

জেলার মহম্মদপুর উপজেলায় মনোনয়ন পেয়েছেন আশি’র দশকের তুখোড় ছাত্রনেতা বর্তমান মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল মান্নান।

 

এদিকে শ্রীপুর উপজেলা পরিষদের জন্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ মাগুরার চারটিসহ মোট ১২৭ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology