আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

 পলকেই, বৃষ্টিতে ভিজে গেলো সবাই………

আবু বাসার আখন্দ : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তার সম্মানে রোববার মাগুরা শহরের শিবরামপুরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
কিন্তু সন্ধ্যাতেই শুরু বৃষ্টি।
অনুষ্ঠান পণ্ডের আশঙ্কায় আয়োজন সংশ্লিষ্টদের চোখ ভিজে উঠলেও মঞ্চে মাইক্রোফোন হাতে প্রতিমন্ত্রীর কণ্ঠে গাওয়া গানের মুর্ছনায় ভিজে গেলো উপস্থিত সকলের হৃদয়।

শহরের শিবরামপুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য
এড. সাইফুজ্জামান শিখরের বাগান বাড়ি।
সেখানেই আয়োজন নৈশভোজ এবং এই সঙ্গীত সন্ধ্যার।
বৃষ্টিভেজা সেই সন্ধ্যাটিকে অভ্যাগত অতিথিরা সত্যিকার অর্থেই মনোজ্ঞ হয়ে উঠতে দেখলো প্রতিমন্ত্রীর সরব উপস্থিতিতে।

পলক ব্যাণ্ডের তালে তালে প্রথমে গাইলেন-
সেই তুমি কেন এত অচেনা হলে।
তারপর গাইলেন-শ্রাবণীর মেঘগুলো জড়ো হলো আকাশে।
গানের মুর্ছনায় বিমোহিত হয়ে উপস্থিত দর্শক স্রোতাদের অনেকেই মঞ্চে উঠে সুর মেলালেন প্রতিমন্ত্রী পলকের সঙ্গে।

এর আগে স্থানীয় শিল্পী হাসি’র কণ্ঠে-
শুধু গান গেয়ে পরিচয় এবং
অনেক বৃষ্টি ঝ’রে তুমি এলে
গানে মাতোয়ারা হয়ে ওঠে উপস্থিত সকলেই।
এরপর কাঞ্চন বৈদ্য একে একে গাইলেন-
নিঃস্ব করেছো আমায় কী নিঠুর ছলোনায়,
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা,
কত যে তোমাকে বেসেছি ভালো,
যদি কাগজে লিখ নাম।
সবশেষ শিল্পী বিকাশ সরকার গাইলেন আইয়ুব বাচ্চুর-ফেরারি এই মন।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বিকালে মাগুরায় নির্মাণাধিন শেখ কামাল আইটি ট্রেনিং এণ্ড ইনকিউবিশন সেন্টার পরিদর্শনে আসেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় আয়োজন সঙ্গীতানুষ্ঠান।

সরকারের তরুণ এই প্রতিমন্ত্রী পলকের নিমিষেই পৌঁছে যাবেন দেশের আনাচে কানাচে।
ঘুরবেন দেশান্তরে।
নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন তিনি।
ঝুলিতে জমবে আরো অনেক অনুভূতি।
কিন্তু বৃষ্টিভেজা এই সন্ধ্যাটির কথা রাতের অন্ধকার ফুঁড়ে তার স্মৃতিতে কোনদিন উঁকি দিক আর নাই বা দিক, অভ্যাগত অতিথিদের মনে এই সন্ধ্যার সুখস্মৃতি চির অমলিন হয়ে থাকবেই থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology